সারাদেশ
চট্টগ্রাম বন্দরে 

বিদেশি জাহাজ জব্দ

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে আমদানি করা বিটুমিনসহ একটি বিদেশি জাহাজ জব্দ করেছে সরকারের নৌ বাণিজ্য দফতর। চীনের পতাকাবাহী ওই জাহাজটির নাম ‘গোয়াং ঝু ওয়ান’।

জাহাজটি ১১ হাজার ২২০ টন বিটুমিন নিয়ে আরব আমিরাতের শারজাহর হামরিয়া সমুদ্রবন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে ২১ মে।
এর মধ্যে দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিটুমিন রয়েছে। কিন্তু বন্দরের ডলফিন জেটিতে ভেড়ার অনুমতি না পাওয়ায় বিটুমিনগুলো খালাস করা যায়নি।

ফলে এর আমদানিকারক প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের পক্ষ থেকে ২৪ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে জাহাজ মালিক ও সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগ মামলার শুনানি শেষে ৯ জুন জাহাজটি জব্দ করার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাহাজটি জব্দ করে নৌ বাণিজ্য দফতর। এদিকে বিটুমিন আমদানি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বাজেটের আগে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে আমদানিকৃত বিটুমিন দেশি ল্যাবে পরীক্ষার পর মান যাচাই করেই বন্দর থেকে ছাড় করার বাধ্যবাধকতা রয়েছে। মানসনদ যাচাই করতে এখন এমনিতেই বাড়তি সময় লাগছে। যার কারণে বন্দরে আটকা পড়েছে প্রচুর বিটুমিন। আর্থিক ক্ষতি এড়াতেই পিএইচপি গ্রুপ উল্টো ক্ষতিপূরণ মামলার কৌশল নিয়েছে বলে জানিয়েছেন এক কাস্টমস কর্মকর্তা।

দফতরের প্রিন্সিপ্যাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘পিএইচপি গ্রুপ ব্যবসায়িক ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতে মামলা করলে আদালত জাহাজটি জব্দ করার নির্দেশ দেন। ওই নির্দেশের ভিত্তিতে আমরা জাহাজটি জব্দ করেছি। চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড ও নৌবাহিনীকে জাহাজটির তদারকি করতে বলা হয়। ’

জানা গেছে, চীনের পতাকাবাহী জাহাজটিতে দুই আমদানিকারক পিএইচপি গ্রুপ ও মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি গ্রুপ)-এর ১১ হাজার ২২০ টন খোলা বিটুমিন রয়েছে। পিএইচপির এক কর্মকর্তা বলেন, জাহাজটির এজেন্ট ও সরবরাহকারীর অবহেলায় বিটুমিনগুলো জাহাজ থেকে সঠিক সময়ে নামানো যায়নি।

শিপিং এজেন্ট কসকোল বাংলাদেশের প্রধান রিয়াজ উদ্দিন খান বলেন, ‘জাহাজটিতে দুই আমদানিকারকের পণ্য রয়েছে। তারা একসঙ্গে ডকুমেন্ট জমা দিয়ে বন্দর-কাস্টমস থেকে ছাড়পত্র না নিতে পারায় জাহাজটি সঠিক সময়ে জেটিতে ভিড়তে পারেনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা