সারাদেশ

চাকরির প্রলোভনে পতিতাবৃত্তিতে বাধ্য করত চক্রটি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)।

এ চক্রটি চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে নারীদের নিয়ে আসতো। পরে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করত তারা। বৃহস্পতিবার (১৭ জুন) তাদের আটক করার সময় চার ভুক্তভোগীকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, র‌্যাব-৭ গোপন সূত্রে জানতে পারে, একটি চক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায় নারী ও শিশুদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম এনে ভাড়া বাসায় আটক করে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী চার নারীকে উদ্ধার করে। এ সময় প্রতারক চক্রের ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। পরস্পরের যোগসাজশে অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের বিক্রি করে দিতেন বলেও স্বীকার করেছেন তারা। আইনি ব্যবস্থার জন্য আটকদের চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা