সারাদেশ

রামেকে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান তারা। এই ১২ জনের মধ্যে পাঁজজনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর তিনজন, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

মৃতদের মধ্যে ছয়জন করোনায়, পাঁচজন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনামুক্ত হয়ে মারা গেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ চারজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। দুজন করে মারা গেছেন ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া একজন করে মারা গেছেন ১, ১৫ ও ২৫ নম্বর ওয়ার্ডে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা