সারাদেশ

ঝিনাইদহে তৈরি হচ্ছে বার্ড ফ্লুর টিকা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : বাংলাদেশে বার্ড ফ্লু রোগের টিকা তৈরি হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাউতাইল এলাকায় অবস্থিত এফএনএফ ফার্মাসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠান এই টিকা তৈরি করছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক মো. আলিমুল ইসলামের তত্ত্বাবধানে কোহিনুর পারভীন, মোস্তফা কামাল ও আয়নুল হক তিন বছর আগে থেকে গবেষণা করে টিকাটি উদ্ভাবন করেছেন। টিকাটির নামকরণ করা হয়েছে ‘বাংলা বার্ড ফ্লু এইচ৯ ভ্যাক’।

তাদের ‘বাংলা বার্ড ফ্লু এইচ৯ ভ্যাক’ নামের টিকাটি উৎপাদন ও বিপণনের জন্য ইতোমধ্যে ওষুধ প্রাশাসন অনুমোদন দিয়েছে। মুরগির দেহে প্রয়োগের জন্য টিকাটি প্যাটেন্ট, উৎপাদন ও বিপণন করছে প্রতিষ্ঠানটি নিজেই।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এখানকার ১৫ জন উৎপাদন কর্মকর্তা এ গবেষণায় সহায়তা করেছেন। আলিমুল ইসলাম প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা গবেষক হিসেবে কাজ করছেন। বাকি তিনজন প্রতিষ্ঠানেরই গবেষক। বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ইতোপূর্বে এই টিকা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়েছে। এখন দেশেই পাওয়া যাবে এই টিকা, খরচও হবে কম।

প্রতিষ্ঠানটির আরএন্ডডি এবং কিউসি (জৈবিক ইউনিট) অ্যানিমাল হেলথকারি বিভাগের ম্যানেজার ডা. মোছা. কহিনুর পারভিন জানান, বার্ড ফ্লু রোগের একটি মুরগিকে তিন ডোজ টিকা দিতে হয়। প্রথম ডোজ বাচ্চার বয়স ৭ থেকে ১৪ দিনের মধ্যে, দ্বিতীয় ডোজ দিতে হয় ২৮ দিনে। আর শেষ ডোজ ৬ মাস বয়স হলে দিতে হয়। এই টিকাটি অনান্য টিকার থেকে অনেক ভালো হবে এবং খামারিরা উপকৃত হবেন।

এফএনএফ ফার্মাসিউটিক্যালসের টিকা ইউনিটের প্রডাকশন ম্যানেজার ডা. মো. মোস্তফা কামাল জানান, বার্ড ফ্লু রোগটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ। এই রোগ থেকে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত বাহির থেকে কিছু জরুরি টিকা আমদানি করা হচ্ছে। ফলে খামারিরা বেশি দাম দিয়ে টিকা ক্রয় করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাহির থেকে টিকা আনলে মূল্য অনেক বেশি পড়ে। প্রতি ডোজের দাম পড়ে ছয়-আট টাকা। কিন্তু তাদের উৎপাদিত প্রতি ডোজ টিকার দাম পড়বে সাড়ে পাঁচ টাকা। এতে খরচ কম হবে খামারিদের। প্রতি বছর তাদের কারখানায় ১৫ কোটি টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মখলেছুল ইসলাম বলেন, ঝিনাইদহে অবস্থিত ফ্যাক্টরি থেকে মুরগির জন্য বার্ড ফ্লু টিকা তৈরি করতে পেরেছি। আমরাই প্রথম বাংলাদেশি আইসুলেট বা স্থানীয়ভাবে পৃথকীকৃত ভাইরাস থেকে টিকা তৈরি করতে পেরেছি। এই টিকার কার্যকারিতা ৯৪ শতাংশ। বর্তমানে ফ্যাক্টারিতে ১২ থেকে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা আছে। ভবিষ্যতে প্রয়োজনে এই উৎপাদন ক্ষমতা বাড়াতে পারব। এটা আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া।

জানা গেছে, ২০০০ সালে ঝিনাইদহের রাউতাইল এলাকায় এফএনএফের কারখানা প্রতিষ্ঠিত হয়। ২০০১ সাল থেকে তারা উৎপাদনে যায়। বিশেষ করে তারা প্রাণীর স্বাস্থ্য নিয়ে কাজ করেন। ২০১৭ সালে বার্ড ফ্লুর টিকা তৈরিতে সক্ষম হয়। এরপর এই টিকা উৎপাদনে কতটুকু সক্ষমতা রয়েছে তা দেখতে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গত ১৭ ডিসেম্বর ঝিনাইদহে আসে।

তারা কারখানা পরিদর্শন করেন এবং বার্ড ফ্লুর টিকা উৎপাদনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকায় উৎপাদন এবং বাজারজাত করার অনুমতি দেন। গত ৫ মে কোম্পানিটি এই টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে। এরপর থেকে তারা উৎপাদন শুরু করে। গত সপ্তাহ থেকে বাজারজাত শুরু করেছে। প্রায় এক কোটি টিকা বাজারে ছাড়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী জানান, আগে বার্ড ফ্লুর টিকা আমদানি করতে হতো। তবে বাংলাদেশে এই প্রথম এফএনএফ ফার্মাসিউটিক্যালস বার্ড ফ্লুর টিকা তৈরি করছে। এটা আমাদের দেশে পোল্ট্রি শিল্পের জন্য ইতিবাচক। এই টিকা দেশে উৎপাদন হওয়ায় খামারিদের জন্য সস্তা এবং সহজলভ্য হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা