সারাদেশ

চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২২২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৪ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৬৮৮ জনে।

শুক্রবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ১৩৪ ও উপজেলার ৮৮ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা