সারাদেশ

লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : করোনা সংক্রমণ রোধে নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ জুন) সকালে এ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।

রোসলিনা পারভীন বলেন, গণপরিবহনে সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন এবং স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করছিল। এজন্য তাদের কাছ থেকে মোট চার হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন করা হয়।

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে শনিবার (১২ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে। এসময়ের মধ্যে লকডাউন এলাকা থেকে কেউ বাইরে যেতে বা ভিতওে প্রবেশ করতে পারবে না।

স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার এবং বিট পুলিশিংয়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানা গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা