ফাইল ছবি
সারাদেশ

নাফ নদী থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : টেকনাফের নাফ নদী থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। সে হিসেবে তাদের রোহিঙ্গা শরণার্থী বলা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়দের তথ্য মতে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা। হয়তো মিয়ানমার থেকে ভেলায় করে বাংলাদেশে প্রবেশের সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা