সারাদেশ

রামেকে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, শুক্রবার (১১ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত। অপর তিনজনের করোনা উপসর্গ ছিল। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

মৃতদের একজনের চাঁপাইনবাবগঞ্জ ও অপর তিনজনের বাড়ি রাজশাহীতে।

সাইফুল ফেরদৌস বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। হাসাপাতল ছেড়েছেন ৩৩ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা