সারাদেশ

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যানের সাথে ফাঁসিতে ঝুঁলে সোহাগী (১৪) নামে ৯ম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১১ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে সোহাগীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের নয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগী স্থানীয় মাজু মিয়ার মেয়ে। সে পানিশ্বর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন৷

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে সোহাগী প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার নানু ফজর নামাজ পড়ে সোহাগীকে ডাকাডাকি করলে সে রুমের দরজা খুলছিল না। এসময় তার নানুর চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিংয়ের উপর দিয়ে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝু্ঁলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পায়।

পরে খবর সরাইল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সোহাগীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা