সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি : মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা হুঁশিয়ারী দিয়ে বলেন, কে কোন দলমতের তা বিবেচনা করা হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও, বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম, সে রকমের ২০৮টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় নির্ধারিত সময় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় রাজনীতির সমীকরণ আর অভ্যন্তরীণ দলাদলিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। পরিস্থিতি সামলাতে প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট চেয়েছেন তারা।

কে এম নূরুল হুদার সাথে বৈঠকে নানা শঙ্কার কথা উঠে এসেছে। শনিবার (১২ জুন) সকালে বরিশাল সার্কিট হাউজ সভা কক্ষে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়েছে এই বৈঠক থেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা