সারাদেশ

ধর্ষণে অন্তঃস্বত্তা তরুণীর অভিযোগে গ্রেপ্তার যুবক 

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারে এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মামুন ইসলাম (৩৪) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগীর তরুণী থানায় অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার রাতে সাভার পূর্ব রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক মামুন ইসলাম নওগাঁ জেলার মান্দা উপজেলার বেলালদে গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

থানা পুলিশ জানায়, সাভারের পূর্ব রাজাশন এলাকায় একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে ভুক্তভোগী তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতো বখাটে মামুন ইসলাম। এভাবে গত চার মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষনের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী।

বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামুনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী। পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাতেই অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ মিয়া বলেন, মামুন ইসলামকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা