সারাদেশ

সুন্দরগঞ্জে অজ্ঞান পার্টির পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার চরাঞ্চলে থেকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, পীরগাছা উপজেলার রহমতের চর এলাকার আমিন উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, বলিহার এলাকার গ্রামের ছফের উদ্দিনের ছেলে সাজু মিয়া, তালুককান্দি এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মনজু মিয়া, তাম্বুলপুর এলাকার আজিজুল হকের ছেলে শাহ আলম মিয়া ও মহসিন আলী।

জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের দীনবন্ধু সরকারের ছেলে রনজিত সরকার। গত ১০ মে প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ১১টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন পরিবারের অন্য সদস্যরা সবাই অচেতন। ঘরের আলমারির তালা ভাঙা। টাকা, স্বর্ণালংকারসহ সব নিয়ে গেছে। দুপুরের মধ্যে পরিবারের সদস্যের চেতনা ফিরে আসে। এভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ১০টি পরিবারের চুরির ঘটনা ঘটে যায়। এ ঘটনায় রনজিত সরকার বাদী হয়ে থানায় মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাড়ির নলকুপের ভিতরে ও লবনে চেতনানাশক মিশিয়ে এবং ঘরের জালানা দিয়ে চেতনানাশক স্প্রে করতো আসামিরা। ওই বাড়ির সদস্যদেরকে অচেতন হয়ে গেলে সবকিছু চুরি করে নিয়ে যায়। চেতনানাশকের কার্যকারিতা ৭২ঘন্টা পযন্ত স্থায়ীত্ব থাকে বলে জানিয়েছে আসামিরা। আজ (শুক্রবার) তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা