সারাদেশ

খুলনায় করোনা রোগী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আর কোন করোনা রুগি ভর্তি নেয়া হচ্ছে না। বর্তমানে সেখানে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। তাতে অতিরিক্ত ভর্তি আছেন ৩০ জন রোগী। তাই কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেই নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে। যাদের শরীরে উপসর্গ কম তাদের হাসপাতালে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

খুলনায় করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক-নার্সরা। ১০০ শয্যার হাসপাতালটিতে এরই মধ্যে ১৩০ জন রোগী ভর্তি আছেন। এই অবস্থায় কেউ সুস্থ হলেই কেবল নতুন রোগী ভর্তি করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ।

মেহেদী নেওয়াজ জানান, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। তার মানে অতিরিক্ত ভর্তি আছেন ৩০ জন রোগী। তাই কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেই নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে। যাদের শরীরে উপসর্গ কম তাদের হাসপাতালে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বৃহস্পতিবার (১০জুন) জানান, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৯০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬৯৫ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৫৩২ জন।

বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ১০১ জন। মারা গেছেন ১৯২ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা