সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় বাগান মালিক ও শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট শংকারবাটি মহল্লার মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মেসবাহুল হক মিশু (৪৫) নিহত এবং পাশে দাঁড়িয়ে থাকা তরিকুল ইসলাম নামে একজন আহত হন।।

অপরদিকে বজ্রপাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১৩) নিহত হয়।

শাহজাহান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতরা দুইজন ফিল্টি পাড়ায় একটি আমের বাগান কিনে বৃহস্পতিবার বিকেলে আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে আব্দুর রহমান ও মিশুর মৃত্যু হয়। এ সময় একই স্থানে থাকা তরিকুল গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এদিকে ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মতু) জানান, আম পাড়ার সময় তারা সেখানে চারজন ছিলেন। দুইজনের মৃত্যু ও একজন গুরতর আহত হয়েছে। আর বাকি আরেকজন সুস্থ আছেন।

অপরদিকে, নিহতদের পরিবারকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান পিআইও মওদুদ আলম খাঁ।

এদিকে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে ফারজানা নামে এক মেয়ের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, জনপ্রতিনিধিরা তিনজন নিহতের বিষয়টি জানিয়েছেন। সরকারিভাবে তাদের অনুদান দেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা