সারাদেশ

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি: পাবনায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বাচ্চু মিয়া (৪০) ও শাকিল আহমেদ (৩৫) নামে বিদ্যুৎ বিভাগের দুই লাইনম্যান ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২টার দিকে পাবনা পৌর এলাকার দিলালপুর ইউনিভার্সাল ফুড লিমিটেডের সামনে ও ঈশ্বরদী ইপিজেডের স্টিল হেয়ার প্রডাক্টে এ ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎকর্মী সদর উপজেলার গাছপাড়া গ্রামের এসকেন্দার মোল্লার ছেলে। নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লই কোম্পানি (নেসকো) লিমিটেডের পাবনা ইউনিটে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে শাকিল ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগরগড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান খান জানান, শহরের পৌর এলাকার দিলালপুর মহল্লার ইউনিভার্সাল গ্রুপ অফিসের সামনে বাচ্চু বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এই কোম্পানিতে ৭ বছর ধরে লাইনম্যানের কাজ করে আসছিলেন বলে জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় নিহতের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) পাবনার সহকারি প্রকৌশলী রুবেল হাওলাদার বলেন, ছেলেটি আমাদের অফিসের বাইরের কোন ঠিকাদারের সাথে কাজ করে থাকতে পারেন। এর বেশি বলতে তারা অপারগতা প্রকাশ করেন। তবে ছেলেটি বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।

অপরদিকে ঈশ্বরদী ইপিজেডের সংরক্ষতি রুমে ইলেক্টিটিসিটির কাজ করতে গিয়ে শাকিল গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও ঈশ্বরদী ইপিজেডের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা