সারাদেশ

জুতার আঠায় তরুণের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্যান্ডি (জুতায় লাগানো আঠা) সেবনে সুমন মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) সকালে উপজেলার অরুয়াইল-চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সুমন মাদকাসক্ত ছিলেন। তিনি জুতায় লাগানোর আঠা (ড্যান্ডি) নেশা হিসেবে গ্রহণ করতেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর প্রায় সময় নির্যাতন চালাতেন। সুমনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রতিকার চেয়ে লিখিত আবেদনও করেন তার বাবা নাসির মিয়া।

বুধবার সকালে স্থানীয় ব্রিজের নিচে সুমনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যাওয়া সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘মরদেহের পাশে জুতা লাগানোর আঠার কৌটা পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা