সারাদেশ

তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে ।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খানের প্রতিনিধি এএসআই জাকির হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাহবুবুর রহমান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তামাক ও তামাক জাত দ্রব্যের ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে মতামত প্রদান করেন। বক্তারা সকলেই তামাকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং তামাক থেকে সকলকে দূরে থাকার আহব্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সরকার তামাক চাষে নিরুৎসাহিত করছে এরই মধ্যে তামক চাষ ছেড়ে বিকল্প চাষে উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে বেশ কিছু বিলবোর্ড লাগানো হয়েছে। এছাড়া প্রকাশ্যে মাদক ও বিক্রি এবং ধূমপায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনার বিষয়ে আলোকপাত করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা