সারাদেশ

আশুলিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ রেললাইনের পাশ থেকে ওই ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আড়াইসিধা এলাকার কুরেরপার রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে কুরেরপার রেল ব্রিজের কাছে এক ব্যক্তি ব্রিজ পাড় হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। কয়েকজন যুবক বিষয়টি আশুগঞ্জ থানা পুলিশকে জানান। পরে তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাউজুর রহমান ফয়েজ অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে৷

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি মারা গেছেন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা