সারাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তারিক হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মৃত তারিক হোসেন সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে।

তারিকের বাবা জামান হোসেন জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল তারিক। হঠাৎ করে রাতে অসুস্থ অনুভব করে। পরে তাকে এলাকার ফার্মেসি থেকে একটা গ্যাসের ইনজেকশন দেয়া হয়। তখন শরীর কিছুটা স্বাভাবিক হলেও ভোরের দিকে আবার অসুস্থ হয়ে যায়। তখন তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যায় সে।

সদর হাসপাতালের চিকিৎসক সোহানা আহমেদ জানান, তারিক হোসেনকে একটি বিষধর সাপ কামড় দিয়েছে। হাসপাতালে নিতে অনেক দেরি করে ফেলেছে তার পরিবার। সঠিক সময়ে হাসপাতালে নেয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো।

জামান হোসেন জানান, আমরা প্রথমে তাকে সাপে কামড় দেয়ার বিষয়টি বুঝতে পারেনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সাপের কামড়ের বিষয়টি জানিয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা