সারাদেশ

সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস থেকে ৭ দালাল আটক  

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণির অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এই তথ্য জানান।

এর আগে সোমবার (৮ জুন) বিকেলে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের এই ৭ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া (জগাইমোড়) এলাকার ইজ্জত আলীর ছেলে মোক্তার হোসেন সুমন (৩২), আসলাম উদ্দীন সরকারের ছেলে শাকিল সরকার (৩৬), তারা মিয়ার ছেলে মোঃ সোহেল (২৯), আঃ রশিদের ছেলে সুমন (৩৮), দিয়ার ধানগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৩), মোঃ কাউসার (২৪), সিরাজী রোডের আব্দুল হাইয়ের ছেলে বাবুল শেখ (৪০)।

পুলিশ সুপার জানান, আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির ভেরিফিকেশন দালালী ও প্রতারণার মাধ্যমে করে আসছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহ্নত ইলেকট্রনিক ডিভাইস, নকল সীল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাম ঠিকানা বিহীন চারিত্রিক/নাগরিক সনদ,
পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণির অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটারসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা