সারাদেশ

বাস চাপায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস চাপায় অজ্ঞাত (৫৫) এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে।

সোমবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে পুলিশলাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের কাউতলী অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস পিছন দিক থেকে অন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তখন দুইজন যাত্রী অটোরিকশা থেকে পড়ে যায়। এ সময় ওই অটোরিকশার চালককে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে যায়।

পরে স্থানীয় কয়েকজন যুবক অজ্ঞাত অটোরিকশা চালককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক রনি তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, অজ্ঞাত অটোরিকশা চালককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর সার্জারি বিভাগে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহত ব্যক্তির মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি বাস চাপায় একজন অজ্ঞাত অটোরিকশা চালক নিহত হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা