সারাদেশ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরিফুল ইসলাম (৪)। শনিবার (৫ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল উপজেলার রমনা ইউনিয়নের পূর্ব সরকার পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে আরিফুল তার সমবয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে গভীর পানিতে গিয়ে ডুবে যায়। চাচাতো ভাই আরিফুলকে পুকুরে দেখতে না পেয়ে বাড়িতে জানায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আরিফুলের লাশ পুকুরে ভাসতে দেখে।

রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগার আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা