সারাদেশ

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের ব্যানারে মানববন্ধনে আগামী ১৫ দিনের মধ্যে যাত্রাবিরতি না দিলে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে ও বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কমিটির সহ সভাপতি আবু হোরায়রাহ, জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা তাণ্ডবে ইন্ধনদাতা হেফাজতের জেলা সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ শীর্ষ নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সে অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জাতীয় সম্পদ সংস্কারের দাবি জানান। একই সঙ্গে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সব বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা