সারাদেশ

পাবনায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুন) দুপুরে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এমপি প্রিন্স তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে আজ মাংস, দুধ, ডিম এর ঘাটতি নেই।

তিনি বলেন, এই করোনা মহামারিতে অনেক খামারিরা অস্বচ্ছল হয়ে পড়েছে। এই অস্বচ্ছলতা থেকে কাটিয়ে তুলতে সরকার এদেরকে প্রণোদনার আওতায় এনে প্রণোদনা দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: মাহমুদুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারি তাদের গবাদি পশু নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনী, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, এডিডিপি
এর উপজেলা কর্মকর্তা রনি আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা