সারাদেশ

বেড়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার বেড়া উপজেলায় দুলাল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। । শনিবার (০৫ জুন) ভোর ছয়টার দিকে চাকলা ছোন্দহ ব্রীজ নামক স্থানে ফসলি মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত দুলাল মোল্লা উপজেলার চাকলা ইউনিয়নের ১নং ওর্য়াডের চাকলা মোল্লাপাড়া গ্রামের মৃত আবু সমা মোল্লার ছেলে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মৃত দুলাল প্রতিদিন ভোরে তার নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি তুলতে মাঠে যান। প্রতিদিনের মত শনিবার ভোরে তিনি জমিতে শসা তুলতে গেলে সকাল ছয়টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় তার ওপর বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

একই মাঠে থাকা তার আপন ছোট ভাই মিলনসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেড়া উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, পাবনা জেলা প্রশাসকের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে নিহতের পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা