সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২০২১ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু,সাবেক সাধারণ সম্পদাক বদরুল ইসলাম বিপ্লব, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, শাহিন ফেরদৌস, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সাধারণ সম্পদাক শাকিল আহমেদ, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকারসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন তথ্য মতে, এবারে জেলায় ৫ উপজেলা ও ৩ পৌরসভায় ২ লাখ ১৪ হাজার ৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ১৯৪ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ বছরের ১ লক্ষ ৯০ হাজার ৮৩৬ জন শিশুকে দেয়া হবে এই ভিটামিনটি। আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা