সারাদেশ

গলায় ছুরিকাঘাত করে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলীয়া বেগম (৫০) নামের এক নারী নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার করেছেন। বুধবার (০২ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহত আলীয়া উপজেলার সুহিলপুর ইউনিয়নের চান্দের হাটি এলাকার আলী মিয়ার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি সিএনজি যোগে কয়েকজন লোক আলীয়া বেগম নামের এক মহিলাকে গলাকাটা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মহিলার মৃত্যু হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, আলীয়া বেগমেরগলার বেশ অংশই কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা আলীয়ার মরদেহ নিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা কালু জানান, তার চাচি আলীয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজকে রাতে তার চাচি নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চাচিকে মারা গেছেন বলে জানান। তারপর লাশ নিয়ে চলে আসি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল সূত্রে জেনেছি আলীয়া বেগম নামের এক মহিলার নিজ গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা