সারাদেশ

গোপনে চাঁপাই থেকে রাজশাহী প্রবেশের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জে করোনার বিস্তার নিয়ন্ত্রণে আনতে চলছে কঠোর লকডাউন। কিন্তু লকডাউনের বিধিনিষেধ অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাতের অন্ধকারে বিভিন্ন সময় রাজশাহী নগরে ৪৬ জন প্রবেশের খবর পাওয়া যায়।

বুধবার (২ মে) বিধিনিষেধ অমান্য করে গভীর রাতে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানাসহ বেশ কয়েকটি এলাকা দিয়ে শহরে প্রবেশের সময় ৪৬ জনকে পুনরায় চাঁপাইনবাবগঞ্জে ফেরতও পাঠিয়েছে পুলিশ।

কাশিয়াডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে গভীর রাতে একটি মাইক্রোবাসে ১২ জন, দুইটি অটোরিকশায় ১৪ জন ও চারটি সিএনজিতে ২০ জন রাজশাহীতে প্রবেশের চেষ্টা করেন। তাদেরকে কাশিয়াডাঙ্গা চেক পোস্টসহ রাজশাহীতে প্রবেশের বিভিন্ন ছোট-বড় রাস্তায় আটক করে আবারও চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হয়েছে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর ও কাঁঠালবাড়িয়া ঢালুর মোড়ে স্থানীয় যুবকরা তাদের আটকে দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠায়। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। তাদের অধিকাংশই কাজের সন্ধানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী শহরে আসছিল।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা