সারাদেশ

দেবহাটায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর ইউনিয়নের আনিছুর রহমানের ছেলে।

বুধবার (২ জুন) রাত ৯টার দিকে সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের মা জানান, জুয়েল প্রতিদিনের মতো সন্ধ্যার পরে বাড়ির সামনে পুকুরপাড়ে সিড়িতে বসে ছিলেন। ঘরে না ফেরায় তার মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে খঁজতে গিয়ে পুকুরপাড়ে রক্ত দেখা যায়। এ ছাড়া মরদেহ টেনে নিয়ে যাওয়ার দাগ দেখা যায়। পরে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের আরেক পুকুরে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।

জুয়েলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, খবরটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা