সারাদেশ

ছাত্রীকে উত্ত্যক্ত করে কারাগারে যুবক

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জসিম ওরফে রকি (৩২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (২ জুন) দুপুর ২টার দিকে খুলনার সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও আরিফুল ইসলাম মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন। খালিশপুরে সরকারি মহসিন কলেজ এলাকায় মো. জসিম ওরফে রকির সঙ্গে এক মেয়ের বাকবিতণ্ডা হতে দেখেন ম্যাজিস্ট্রেটরা। এসময় উত্ত্যক্তের শিকার মেয়েটি ও তার বান্ধবীরা ছিল। তাদের বাকবিতণ্ডা দেখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সেখানে যান।

পরে জিজ্ঞাসাবাদে জানতে পারেন রকি কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেছে। এক পর্যযায়ে রকি নিজেও তার দোষ স্বীকার করেন। এসময় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়। সেখানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকরাও উপস্থিত ছিলেন। পরে পুলিশের কাছে সোপার্দ করা হয় তাকে।

ম্যাজিস্ট্রেট বলেন, অভিযুক্ত রকির দোষ স্বীকার করায় কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে ৫০৯ ধারা মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড হবে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা