সারাদেশ

ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় চুরি ও ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার ও তিনটি মোটর সাইকেল। মঙ্গলবার (০২ জুন) এ অভিযান চালানো হয়।

আটক দুই ছিনতাইকারী হলো-পাবনা পৌর সদরের মাঠপাড়া মহল্লার সাজেদুল ইসলাম সজিব (৩৩) ও চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামের আতিকুর রহমান জনিক (৪২)।

পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বুধবার (০২ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সদর উপজেলার টেবুনিয়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ ১ জুন জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন তার এপাচি মোটরসাইকেলটি গত ২৭ মে ভোরে সিট গোডাউন মোড়ে একটি প্রাইভেটকারে করে চারজন ছিনতাইকারী চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে পাবনা সদরের মাঠপাড়া এলাকা থেকে প্রথমে সাজেদুল ইসলাম সজিবকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ আটক করে। পরে সে পুলিশের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল ছিনতাই করার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আতিকুর রহমান জনিককে চাটমোহর থেকে আটক ও ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এছাড়া জিজ্ঞাসাবাদে দুইজনের দেয়া তথ্যমতে পলাতক অভিযুক্ত রনি খা (৩০) এর বাড়ি থেকে আরো দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। আটক আতিকুর রহমান জনিকের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অস্ত্র ও ৩টি মাদক মামলা রয়েছে। আর রনি খার বিরুদ্ধে দুটি চুরি, একটি ছিনতাইসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা