সারাদেশ

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ 

রাবি প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাবিতে অসহায় পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় থেকে মিছিলটি শুরু করে কাজলা গেটে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

রাবি শাখা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং রাবি শাখা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী হল শাখার আহবায়ক সামসুদ্দীন চৌধুরী সানিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে অরাজকতা কায়েম করেছে। এখন ছাত্রদলের মানবিক কর্মসূচিতেও হামলা করছে তারা।

অবিলম্বে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে বলেন অন্যথায় ছাত্রদল দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলবে।এ সময় তারা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরদার জহুরুল হক, শাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, মেহেদী হাসান খান, আহসান হাবিব, জহিরুল ইসলাম, আতিক শাহরিয়ার আবির, মারুফ হোসেন, প্রত্যয়, সাগর, জয় সহ বিভিন্ন হল অনুষদের নেতৃবৃন্দ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা