সারাদেশ

বকশীগঞ্জে ১২ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়াড়িকে আটক করেছে বকসীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (০২ জুন) ভোরে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়ের লাউচাপাড়ায় এক দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলো, লাউচাপাড়া গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী (৪২), ময়তুল্লার ছেলে আব্দল হক (৪৫), আব্দুস সামাদের ছেলে আশকর আলী (৪৫), নুরুল হকের ছেলে রফিক (৪৫), জমর আলীর ছেলে আব্দুর রাজ্জক(৪০), জবেদ আলীর ছেলে শাহা আলম (৪৫), মহিল উদ্দিনের ছেলে আওয়াল (৩০), গাজীউর রহমান ছেলে রমজান (৩৮), আবেদ আলীর ছেলে জহিরুল (৩৫), নুরল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান (৩০) ও ফরাজ উদ্দিনের ছেলে মোন্নাফ (২৫)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) মুন্তাজ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই নিয়ে বকশীগঞ্জ থানায় জুয়া আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা