সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদ ঘোষিত প্রতিটি উপজেলায় একযোগে অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৩ জুন) বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর কাছে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করে ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সংস্থাটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ ওসমান গণি রাকিব এর সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি ও রাঙ্গামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী, সহ সভাপতি মুহাম্মদ আরফাতুর রহমানসহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান কাদেরি ও প্রমুখ।

এসময় বক্তারা বলেন স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি করোনার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার দাবি জানান।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সর্বস্তরের ছাত্র-জনতার পক্ষ থেকে ৫ দফা প্রস্তাবনা ও দাবি উপস্থাপন করা হয়। দাবি গুলো হলো -

১. স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রেখে নিয়মিত ক্লাস নেয়ার ব্যবস্থা করতে হবে।

২. প্রতিষ্ঠানগুলো খোলার পর অবশ্যই শিক্ষার্থীদের অতিরিক্ত ড্রপআউট এবং অনুপস্থিতি হ্রাস করতে হবে।

৩. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যতীত অন্যান্য শ্রেণিসমূহের শিফট আকারে সপ্তাহে ৩ দিন ক্লাস নিতে হবে।

৪. শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থী করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনতে হবে।

৫. বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে স্থগিত পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা দিয়ে পরীক্ষা সম্পন্ন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। তাই প্রতিষ্ঠান খোলার সাথে-সাথেই দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা দিতে হবে।

৬. শিক্ষাবর্ষের মেয়াদ ২/৩ মাস কমিয়ে এনে অতিবাহিত সময় পুষিয়ে নেওয়া যাবে। স্বল্পমেয়াদি এ ‘শিক্ষাবর্ষ সংকোচন পদ্ধতি’ প্যানডেমিকের কারণে সৃষ্ট শিক্ষার ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে কোভিড-পরবর্তী বিকল্পগুলোর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সেরা বিকল্প হিসাবে পরিগণিত।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা