সারাদেশ

বোন ধর্ষিত, ভাইয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের জের ধরে চুরির অপবাদ দিয়ে তার ভাইকে মারধরের ঘটনা ঘটেছে। এতে অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন ওই ছাত্রীর ভাই।

মঙ্গলবার (১ জুন) ভোরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার (২৯ মে) রাতে এলাকায় চুরির অপবাদ দিয়ে তাকে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুল্লাপুর এলাকায় এক মাদরাসাছাত্রী প্রতিবেশী তিন কিশোরের একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় বাবুল মিয়ার ছেলে ফাহিম, আফসার চৌধুরীর ছেলে সামি ও হাসান মিয়ার ছেলে হাবিবুরের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা করেন। অভিযুক্ত ফাহিম ও হাবিবুর বর্তমানে জেলহাজতে রয়েছেন। অপর অভিযুক্ত ধর্ষণের সহযোগী সামি জামিনে রয়েছেন।

এদিকে শনিবার (২৯ মে) রাতে ওই ছাত্রীর ভাই পারভেজ অভিযুক্ত প্রতিবেশী সামিদের বাড়ির ওপর দিয়ে আসছিলেন। এ সময় তাকে ধরে চুরির অপবাদ দিয়ে সামির ফুপা বাচ্চু কোতয়াল (৫৫), বাবা হাসান (৫০) ও হাসানের স্ত্রী (৩৫) ব্যাপক মারধর করেন। এতে অপমান সহ্য করতে না পেরে পরদিন রোববার (৩০ মে) বিষপান পান করেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ধর্ষণের বিষয়ে মামলা আদালতে চলমান আছে। দুই অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীর ভাইয়ের কীটনাশক পানে মৃত্যুর ঘটনাটি ভিকটিম পরিবার সূত্রে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।’

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা