সারাদেশ

ট্রেনে কাটা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে কোনো একটি ট্রেনে কাটা পড়ে জেলা শহরের কলেজ গেট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যান।

একইভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তি মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

তিনি আরও জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দু’জনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা