সারাদেশ

ছাত্রাবাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে দীপ্ত বণিক (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

দীপ্ত বণিক মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের মৃত সেবাল চন্দ্র বণিকের ছেলে। সে তার মাকে নিয়ে পশ্চিমবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তার বোনের জামাই দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসের ইনচার্জ। সেই সুবাদে দীপ্ত সেই ছাত্রাবাসে আসা যাওয়া করতেন।

পারিবার ও হোস্টেল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীপ্ত আত্মহত্যা করেছেন। ঘটনার দিন দুপুরে ছাত্রাবাসের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা লাগানো দেখেন অন্যরা। পরে এক শিক্ষকের সহযোগিতায় দরজা ভেঙে রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দীপ্তকে দেখতে পান তারা। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মুর্তুজা বলেন, লাশটি প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে ধারণা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বিষয়টি জানা যাবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা