সারাদেশ

‘মালয়েশিয়ায়’ নেমে বাংলাদেশ আবিষ্কার

দালাল চক্র ভাসানচর থেকে নৌকায় তুলে ১০ রোহিঙ্গাকে সাগরের এদিক-সেদিক ঘুরায়। পরে চট্টগ্রামের মিরসরাইয়ের সমুদ্র উপকূলে নামিয়ে বলা হয় ‘মালয়েশিয়া এসে পৌঁছেছি’। দেশটি পৌঁছে দেওয়ার কথা বলে জনপ্রতি নেওয়া হয় ২০ হাজার টাকা।

দালাল চক্রের তিন সদস্য এবং ভাসানচর থেকে পালানো নারী-শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটকের পর এ তথ্য বেরিয়ে এসেছে।

রোববার (৩০ মে) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ সমুদ্র উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। ওসি (তদন্ত) হেলাল উদ্দিন সোমবার (৩১ মে) আটকের বিষয়টি নিশ্চিত করেন।


আটকরা হলেন-জান্নাতুল নাঈমা, রেহানা আক্তার, নূর জাহান বেগম, নূর খাইয়াছ, আছিয়া বেগম, মনিয়া বেগম, মিনারা বেগম, জিসান, কহিনা আক্তার ও জেসমিন আক্তার।

আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বেলাল হোসেন, মো. জুয়েল ও সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম।

ওসি হেলাল উদ্দিন বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে জনপ্রতি ২০ হাজার টাকা করে নেন দালাল চক্রের সদস্যরা। এরপর নৌকায় তুলে সমুদ্রের বিভিন্ন এলাকা ঘুরিয়ে রোববার রাতে মিরসরাইয়ের চরশরৎ এলাকার সমুদ্র উপকূলে নামিয়ে দেন। বিষয়টি সেখানে বঙ্গবন্ধু শিল্পনগরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে আসে। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা