সারাদেশ

কাজ ও নগদ টাকার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার রোহিঙ্গাদের বসববাসের জন্য নির্ধারিত ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা কাজ ও নগদ অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সকাল ১১টার দিকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধিদলের সামনে তারা এই বিক্ষোভ করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এই তথ্য নিশ্চিত করে জানান, ভাষানচরে বসবাসরত রোহিঙ্গারা বেকার থাকতে চায় না, তার কাজ চায়। কাজের ব্যবস্থা না করা হলে তাদের নগদ অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে এই বিক্ষোভ করে রোহিঙ্গারা।

জানা যায়, আজ সোমবার সকালে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন।

ইউএনএইচসিআরের কোনো প্রতিনিধিদল এই প্রথমবার ভাসানচর আসেন। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে গেলে রোহিঙ্গারা বিক্ষোভ করে। ভাসানচরের রোহিঙ্গারা এ বিক্ষোভে প্রতি মাসে ৫ হাজার টাকার দাবি করছে, মানসম্মত রেশন, কর্মসংস্থানের দাবি এবং পর্যাপ্ত চিকিৎসারও দাবি করেন তারা।

জানতে চাইলে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রোহিঙ্গারা প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা দাবি করছে, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থানের দাবি এবং পর্যাপ্ত চিকিৎসার পাশাপাশি তাদের অবাধ বিচরণের দাবিও করে তারা। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহা প্রকাশ করছে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা