সারাদেশ

তাবার চিকিৎসায় আর কোনো বাধা নেই 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফুটফুটে একটি মেয়ে বয়স মাত্র ৬ মাস। কিছুদিন আগে তার হার্টে ছিদ্র ধরা পরে। ডাক্তার দেখানো হয়, ডাক্তার জানান, জরুরি ভিত্তিতে তাবার অপারেশন দরকার, সময় মাত্র ৮ দিন। এর জন্য টাকার প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার। শিশু তাবার বাবার আর্থিক অবস্থা একেবারেই নাজুক। প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে অর্থ শেষ, চাকরিটাও ছেড়ে দিয়েছেন মেয়ের চিকিৎসার জন্য। তারা নিজেরাও জানে না অপারেশনের অর্থ কোথা থেকে আসবে।

আমরা করবো জয় সংগঠনের স্বেচ্ছাসেবিরা বন্ধুদের মাধ্যমে জানতে পারেন বিষয়টি। শুরু হয় সোস্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন। সাহায্যের আবেদনটি নজরে আসে মাদার তেরেসা মেমোরিয়াল এ্যাওয়ার্ড প্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হকের। তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

রোববার (৩০ মে) সকালে ফরিদপুরের ধুলদিতে হল্যান্ড চাইল্ড হোমে শিশু তাবার মা-বাবার হাতে চিকিৎসার খরচ বাবদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন।

ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, সমাজ সেবা হোক প্রাণের তাগিদে, বাহবা পাওয়ার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। সমাজ কল্যাণে নিয়োজিত হোক আমার জীবন।

আমরা করবো জয় স্বেচ্ছাসেবি সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ জানান, তাবার মা-বাবাসহ আমরা সবাই চিন্তিত ছিলাম এত কম সময়ে টাকাগুলো ম্যানেজ হবে কি না? আমাদের বিশ্বাস ছিলো, কেউ না কেউ এগিয়ে আসবেই। আপনাদের সকলের দিকে তাকিয়ে ছিলোম। কিন্তু মাত্র দুই দিনেই ২ লক্ষ ৫০ হাজার টাকা পেয়ে যাব ভাবতেই পারিনি। শামীম ভাই একাই প্রায় পুরো টাকা দিলেন এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিলেন। এখন এই ফুটফুটে বাচ্চাটির চিকিৎসা শুরু হবে। আশা করি সুস্থ হয়ে বেঁচে থাকবে আপনাদের সকলের মাঝে। অশেষ কৃতজ্ঞতা জানাই এহসান ভাই, রেজা ভাই, অরিন ভাই ও হাবিবুল বাশার ভাইকে। জয় হোক মানবতার।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা