সারাদেশ

মুন্সীগঞ্জে ৫০ লাখ চিংড়ি রেনু অবমুক্ত 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ৩ নং ঘাটে নৌ-পুলিশের জব্দ করা ৫০ লাখ চিংড়ি রেনু অবমুক্ত করা হয়েছে।

রোববার (৩০ মে) বেলা ১১টার দিকে চিংড়ি রেনু অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান। এ রেনু চিংড়ির মূল্য প্রায় কোটি টাকা বলে জানায় নৌ-পুলিশ।

এর আগে আজ ভোর রাতে শিমুলিয়া ঘাট হতে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করে মাওয়া নৌ-পুলিশ। এ সময় অবৈধ রেণু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রেবাবার ভোর রাত আড়াইটার দিকে মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবিরের নের্তৃত্বে নৌ পুলিশের একটি দল শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান হতে এ রেণু জব্দ করে।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, জব্দকৃত চিংড়ি রেনুগুলো শিমুলিয়া ৩নং ঘাটের কাছে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় খুলনামুখী একটি পিকআপ ভ্যান হতে ৬৬ ড্রাম গলদা চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়। এসকল রেণুর মূল্য আনুমানিক কোটি টাকা। অবৈধ রেণু পরিবহনের দায়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। গলদা চিংড়ি মাছের রেণু আরোহন অবৈধ হলেও এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ীরা এসকল রেণু চট্রগ্রামের সাগর ও নদী হতে আরোহন করে খুলনার ঘের মালিকদের কাছে দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা