সারাদেশ

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট-ঢাকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় শাকিল আহমদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ভরাউট রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাকিলের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে জানান স্থানীয়রা। তিনি দীর্ঘদিন থেকে লালাবাজার এলাকায় বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারকালে একটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো-খ-১১-৫৬০২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা