সারাদেশ

সিলেটে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।

এর আগে শনিবার (২৯ মে) পর পর পাঁচ বার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। সর্বশেষ শনিবার (২৯ মে) দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় এবং ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটে ছয় বার ভূমিকম্প অনুভূত হলেও চার বারের ভূমিকম্প ধরা পড়েছে। এর মধ্যে সর্বশেষ দুপুর ১টা ৫৮মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর আগে ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ছিল। ১০টা ৩৭ মিনিটে যে ভূমিকম্প হয়েছিল সেটা রিখটার স্কেলে ছিল ৩ ও ১১টা ২৯ মিনিটে যেটা হয়েছিল সেটা ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ছিল। তবে রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা জানা যায়নি।

এদিকে ঘন ঘন ভূমিকম্পের কারণে সিলেট নগরের পাঠানটুলা দর্জিপাড়া এলাকার দুটি ছয় তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবন দুটি পরিদর্শন করেছে। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম ও হটলাইন নম্বর চালু করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে আজ কিছুক্ষণ পর পর ভূমিকম্প হয়েছে। সেটিকে আমরা এলার্মিং হিসেবে নিয়েছি। ম্যাজিস্ট্রেট পুলিশ রোববার সকাল থেকে নগরের ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করবে।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা