সারাদেশ

সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপ সভা আহ্বান করায় এই ধারা জারি করা হয়েছে।

রোববার (৩০ মে) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এর আগে এ বিষয়ে শনিবার (২৯ মে) রাত থেকে শহরে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রোববার (৩০ মে) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া খন্দকার। ওই স্থান ও একই সময়ে পৃথক সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব। এ অবস্থায় উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা