সারাদেশ

মেয়েকে পুড়িয়ে হত্যা, কারাগারে মা

নিজস্ব প্রতিনিধি গাজীপুর: গায়ে কেরোসিন ঢেলে নিজের মেয়েকে হত্যার অভিযোগে পুলিশ হেলেনা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে নিহত মেয়েটির নাম উম্মে হুমায়রা বিজলী (১৭)। সে বরিশালের মুলাদী থানার বাহাদুরপুর এলাকার মো. বজলুর রহমানের মেয়ে। বিজলী গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, গাজীপুরের চান্দনা এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাসা ভাড়া থাকে বজলুর রহমান। তিনি নিরাপত্তাকর্মীর কাজ করেন।

পারিবারিক বিষয় নিয়ে গত ২১ মে রাতে বিজলীকে শাসন করে তার মা মোসা. হেলেনা বেগম। একপর্যায়ে বিজলীর গায়ে কোরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে এসে আগুন নেভায়। আগুনে বিজলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মে) দুপুরে বিজলী মারা যায়।

এঘটনায় নিহত স্কুলছাত্রীর মা হেলেনার বিরুদ্ধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী বজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে অভিযুক্ত মোসা. হেলেনা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা