সারাদেশ

এবার কেজি দরে কলা বিক্রি

চট্টগ্রাম ব্যুরো: তরমুজের পর এবার কেজি দরে কলা বিক্রি করছে চট্টগ্রামের সুপার শপ ‘দ্য বাস্কেট’। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশেষ অফারে ৪৫ টাকা কেজি দরে কলা বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তবে এতে এখনো তেমন সাড়া মেলেনি বলে জানান প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন নিজাম উদ্দিন।

তিনি বলেন, আগে আমরা পিস হিসেবে কলা বিক্রি করেছি। ক্রেতারা এ সময় বেছে বেছে বড় কলাগুলো নিয়ে যায়। যেগুলো সাইজে ছোট সেগুলো নেয় না। দেখা যায়, ছোট কলাগুলো অবিক্রিত থেকে যায়। আমাদের লোকসানে পড়তে হয়। তাই কেজি হিসেবে কলা বিক্রির সিদ্ধান্ত নেই। কেজি হিসেবে বিক্রি করলে ছোট বড় সব একই দামে বিক্রি করতে পারব। ফলে লোকসানের সম্মুখীন হতে হবে না।

তিনি বলেন, পিক অব দ্য উইক শিরোনামের ক্যাম্পেইনের সাগর কলা প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করছি। এই কলা বিক্রি করা প্রয়োজন ৫৮ টাকা কেজি দরে। ক্যাম্পেইন উপলক্ষে ১৩ টাকা ছাড় দেয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারণা চালানো হচ্ছে। তবে এখনো আশাতীত সাড়া মেলেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, কেজি হিসেবে কলা কেন বিক্রি করা হচ্ছে আমরা তা জানব। প্রয়োজনে বাস্কেটে যাব। কেজিতে কলা বিক্রি করলেও কলা ক্রয় করার সময় কীভাবে কিনছেন সেটা জানব। দুইটার মধ্যে পার্থক্য থাকলে কৃষি বিপণন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা