সারাদেশ

মদসহ ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় বিদেশি মদ ও জুয়ার সরঞ্জামসহ ১০ জনকে আটক করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। এর আগে বুধবার (২৬ মে) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

আটক হলেন- ইয়ার আলী (৩৮) , আনিছুর মোর্শেদ (২৪), নাহিদ মিয়া (৩৫), আফতাব আলম (৪০), আরিফ (২৬), রফিক হোসেন (৩০), দুলাল মিয়া (২৮), ইসমাইল হোসেন (২৮), খোরশেদ আলম (৬৫), আল আমিন (২৭)। এসময় এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় ইয়ার আলী নামের একজনের বাড়িতে জুয়ার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়ার আলীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।

বগুড়া র‌্যাব কোম্পানির কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ১০ জুয়াড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা