সারাদেশ

পাবনায় উন্নয়ন কাজের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বৃহস্পতিবার (২৭ মে) দুপুরের পর সড়ক দুটি উদ্বোধন করেন।

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নলদহ আরএইচডি থেকে জাফরাবাদ আরএইচডি ভায়া বক্সিপুর রাস্তা এবং আতাইকুলা ইউনিয়নের পিরপুর আরএইচডি হতে কুচিয়ামাড়া বাজার ভায়া শারদিয়ার গোরস্তান সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

এ সময় সংসদ সদস্য প্রিন্স বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সব কিছু বন্ধ থাকলেও বন্ধ থাকেনি সরকারের উন্নয়ন কাজ। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস এর মধ্যে দেশের মানুষ ও তাদের সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।

আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা