সারাদেশ

টেঁটার আঘাতে বাঁশ ব্যবসায়ী নিহত 

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে আব্দুল কাদির (৪৫) নামে এক বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ( ২৭ মে) পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল কাদির উপজেলার নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

এদিকে আসামিদের আটক করে থানায় নিয়ে আসার পথে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা