সারাদেশ

‘হাঁটুজল’চট্টগ্রাম নগরীতে, ডুবেছে হাসপাতাল!

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বৃষ্টি নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তাও নেই। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হাঁটুসমান জলে তলিয়ে গেছে শুক্রবার (২৮ মে)।

ঝকঝকে আবহাওয়ার মধ্যেও মহানগরীর খাতুনগঞ্জ, আগ্রাবাদ, নাসিরাবাদ, চান্দগাঁও, জিইসিসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলির সড়ক পানিতে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলা।

নগরীর নাসিরাবাদ এলাকার বাসিন্দা আবু তৈয়ব জানান, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে নাসিরাবাদ জিইসি এলাকায় প্রধান সড়ক হাঁটুজলে প্লাবিত হয়। এতে দুর্ভোগের মধ্যে রয়েছে নগরবাসী। তবে ভাটির টানে সন্ধ্যার দিকে পানি আবার নেমে গেছে।

নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রোগী নিয়ে আসা আসাদুর রহমান রাইজিংবিডিকে জানান, জেয়ারের সময় মা ও শিশু হাসপাতালের নিচতলা তলিয়ে যাওয়া নিয়মিত দৃশ্য। যথারীতি শুক্রবারও জোয়ারের সময় হাঁটু পানিতে তলিয়ে যায় হাসপাতাল এবং আশপাশের এলাকা। এতে রোগী এবং রোগীর স্বজন এবং চিকিৎসকদের দুর্ভোগ পোহাতে হয়।

আগ্রাবাদ এলাকার বাসিন্দা নুর নাহার বেগম জানান, বৃহস্পতিবার (২৭ মে) এবং শুক্রবার দুই দিন ধরে জোয়ারের সময় পুরো আগ্রাবাদ এলাকা পানিতে প্লাবিত হচ্ছে।

চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হারুনুর রশীদ জানান, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানি নগরে প্রবেশ করছে।

সর্বশেষ শুক্রবার দুপুর পৌনে ৩টায় সমুদ্রে জোয়ারের পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৫৮ মিটার। একই উচ্চতায় আজ রাত ৯টা ৪৭ মিনিটে আবার জোয়ার আসবে বলে জানান এই আবহাওয়াবিদ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা